Welcome to DNCC :
ঢাকা নর্দান সিটি কলেজ। সরকারি স্বীকৃতিপ্রাপ্ত ও এম.পি.ও. ভূক্ত । স্বল্প খরচে আধুনিক ও মানসম্পন্ন শিক্ষার বাতিঘর।
Call : +88 01403898474, 01309108567
24/7 Customer Support

History

১। মিশন :

মানব সভ্যতার সূতিকাগার থেকেই জ্ঞান-বিজ্ঞানের পথ চলা। সেই পথচলা থেকেই আজকের জ্ঞান- বিজ্ঞানের চরম উৎকর্ষতা। সৃষ্টির শুরু থেকে মানুষ, প্রাণীকূল, বস্তু জগৎ, আল্লাহ প্রদত্ত ওহীর মাধ্যমে, বিবেকপ্রসূত, চিন্তা, গবেষণা ও বুদ্ধিমত্তা থেকে শিক্ষা অর্জন করেছে। আর ধীরে ধীরে প্রাচীন অ্যাসিরীয়, ব্যবিলনীয় কিংবা আমাদের পূর্ববর্তী রোমান, গ্রীক, সিন্ধু সভ্যতার গোড়া পত্তন করেছে। সেই থেকে বহতা নদীর মতই চলছে জ্ঞান-বিজ্ঞানের অন্তহীন যাত্রা ।

২) শিক্ষার সার্বজনীন অবস্থা ঃ

আজ চোখ ধাঁধানো কংক্রিটের বিশাল বিশাল অট্টালিকা নিয়ে একবিংশ সভ্যতা গড়ে ওঠেছে ঠিকই কিন্তু সেখানে প্রাণের স্পন্দন নেই বললেই চলে। তথ্য ও প্রযুক্তির দুর্নিবার গতিতে পৃথিবীকে হাতের মুঠোতে নিয়েছি কিন্তু মানুষের মাঝে হৃদয়ের বন্ধন নেই। বড় বড় শিক্ষিত কর্মকর্তা হয়ে নিজেকে জাগতিক কর্মকান্ড নিয়োজিত করেছি ঠিকই কিন্তু নৈতিক মূল্যবোধকে বিসর্জন দিচ্ছি। আজ বৈধ অবৈধ পথে সম্পদের পাহাড় গড়েছি কিন্তু মনুষ্যত্বকে হারিয়ে ফেলেছি। আজ চোখের সামনে অন্যায়ের বিশালতা দেখছি কিন্তু প্রতিবাদ করার ভাষা নেই। আজ আমাদের সুসজ্জিত লাইব্রেরী রয়েছে কিন্তু পাঠক নেই, পাঠক রয়েছে কিন্তু সঠিক কর্মপন্থা নেই ।

কেউবা সুরম্য প্রাসাদে শিক্ষার পসরা সাজিয়ে রেখেছে কিন্তু প্রকৃত জ্ঞান অর্জনের স্পৃহা নেই। আমাদের সব কিছু রয়েছে তারপরও মনে হয় কি যেন নেই। এ যেন এক শূন্যতা। মরুভূমির মত বিশাল শূন্যতা । আর এই শূন্যতা পূরণে এক ঝাক তরুণ, অভিজ্ঞ, কর্মোদ্দীপ্ত ও জ্ঞানী প্রভাষমন্ডলী জাতিকে আলোকিত করতে, সভ্য, জ্ঞানী, গুণী, সৎ, নিষ্ঠাবান, আদর্শবান মানুষ তৈরি করতে বদ্ধ পরিকর। । যেখানে শিক্ষার বেচা-কেনা হবেনা। অর্থ উপার্জন করার জন্য জ্ঞানার্জন করবেনা। শুধুমাত্র জ্ঞানার্জনের জন্যই জ্ঞানার্জন করবে। তাই চাই মানসম্মত শিক্ষা, চাই নৈতিক শিক্ষা, চাই জবাবদিহিতা মূলক শিক্ষা। আর এ ব্রত নিয়ে এগিয়ে চলছে “ঢাকা নর্দান সিটি কলেজ” ।

৩) লক্ষ্য, উদ্দেশ্য ও পাঠ পরিকল্পনা :

প্রাচীন ঔপনিবেশিক অন্তঃসারশূণ্য শিক্ষা ব্যবস্থার ফলে আজও গৃহশিক্ষকের তৈরি নোট ও প্রচলিত গাইড বই, অসুস্থ ছাত্র রাজনীতি এবং নৈতিক মূল্যবোধের অবক্ষয় শিক্ষার্থীদের শিক্ষা জীবন ধ্বংস করে দিচ্ছে। যার ফলে সার্টিফিকেট অর্জনের প্রতিযোগিতা শুধু শিক্ষিত বেকারের সংখ্যা বৃদ্ধি করছে।

© 2022 All rights reserved by Dhaka Northern City College. Developed by Uttara Info Tech

+8801863361682