Welcome to DNCC :
ঢাকা নর্দান সিটি কলেজ। সরকারি স্বীকৃতিপ্রাপ্ত ও এম.পি.ও. ভূক্ত । স্বল্প খরচে আধুনিক ও মানসম্পন্ন শিক্ষার বাতিঘর।
Call : +88 01403898474, 01309108567
24/7 Customer Support

Governing Body advisor

Governing Body

এ পৃথিবীতে মানুষের মাঝে যারা কুসংস্কারের বৃত্তে আবদ্ধ, পংকিল পথ যাদের একমাত্র দিশা, অন্ধকারা”ছন্ন জীবন যাদের নিত্যসঙ্গী , চাল-চলন জীবন যাত্রায় জাহেলিয়াতের অঙ্গভঙ্গি , তাদের মাঝে আলোর পথ দেখাতে, মানবতার মাঝে কল্যাণের বার্তা ছড়িয়ে দিতে ১৯৯৫ সনে ঢাকার উত্তরায় এক মনোরাম পরিবেশে প্রতিষ্ঠিত হয়েছে “ঢাকা নর্দান সিটি কলেজ”।


বিংশ শতাব্দীতে ইউনেস্কোর এক পরিসংখ্যানে দেখা গেছে পৃথিবীর প্রায় ১০ কোটি মানুষ আজও নিরক্ষর। তথ্য ও প্রযুক্তি বিজ্ঞান নির্ভরযুগেও মানবজাতি শিক্ষার আলো থেকে বঞ্চিত। এ জন্য আমাদের সর্বাগ্রে প্রয়োজন নিরক্ষরতার বিরুদ্ধে সংগ্রাম। আর সেই সংগ্রামের অভিযাত্রায় আমরাও অংশগ্রহণ করেছি। John Milton বলেছেন, Education is the harmonious development body, mind and soul together. আজ জাতি , ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের মাঝে মানবিক মূল্যবোধের উত্তরণ, সাম্য, উদারতা, সৃজনশীল গুনাবলীর পরিস্ফুটন ও দক্ষ, যোগ্য, মেধাবী মানব সম্পদ গড়ে তুলতে আমাদের নিরলস প্রয়াস অব্যাহত রয়েছে।




আমরা মনে করি সুন্দর পাঠ পরিকল্পনা, নিয়মিত ক্লাস, ঞ্জানার্জনের স্পৃহা, সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা গ্রহণ, অধ্যবসায় ও সুন্দর দিক নির্দেশনা-ই ছাত্র/ছাত্রীদের কাংখিত লক্ষ্যে পৌছানোর উত্তম উপায়।এ জন্য ছাত্র-শিক্ষক, অভিভাবক ও সর্বস্তরের জনগণের সহযোগিতাই দিতে পারে পথ হারা জাতির আলোকবর্তিকা। পরম করুনাময় আল্লাহ আমাদের সহায় হোন।

© 2022 All rights reserved by Dhaka Northern City College. Developed by Uttara Info Tech

+8801863361682