Welcome to DNCC :
ঢাকা নর্দান সিটি কলেজ। সরকারি স্বীকৃতিপ্রাপ্ত ও এম.পি.ও. ভূক্ত । স্বল্প খরচে আধুনিক ও মানসম্পন্ন শিক্ষার বাতিঘর।
Call : +88 01403898474, 01309108567
24/7 Customer Support
Card image cap

জনাব ইসফাত জাহান

PRINCIPAL
01863361682
01309108567


বিসমিল্লাহির রাহমানির রাহিম। সকল প্রশংসা কেবল আল্লাহ্ তা’আলার জন্য। ঢাকার আধুনিক শহর উত্তরায় অবস্থিত “ঢাকা নর্দান সিটি কলেজ”, এটি ধুমপান ও রাজনীতিমুক্ত একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান। অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠালগ্ন থেকে অদ্যবধি পর্যন্ত যে সকল শিক্ষার্থী কৃতিত্বের সাথে সফলতা অর্জন করে দেশে এবং দেশের বাহিরে জনস্বার্থে কাজ করে যাচ্ছে- আমার সেই প্রিয় শিক্ষার্থীদের প্রতি রইল আমার প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন । একটি বিষয় আমি গভীরভাবে উপলব্ধি করতে পেরেছি, আগামীর উন্নত বাংলাদেশের নেতৃত্ব প্রদানে উন্নত মানসিকতার, দক্ষ ও শিক্ষিত জনগোষ্ঠী প্রয়োজন । ঠিক সেই লক্ষ্যে “ঢাকা নর্দান সিটি কলেজ” শিক্ষার্থীদের উপযুক্ত হিসেবে গড়ে তোলার জন্য আমাদের শ্রদ্ধেয় সহকর্মীবৃন্দ ও সম্মানিত অভিভাবকবৃন্দ নিরলস পরিশ্রম করে যাচ্ছেন । প্রত্যেক শিক্ষার্থীর মধ্যেই সুপ্ত মেধা লুকায়িত থাকে । সেই মেধা বিকাশের জন্য প্রয়োজন উপযুক্ত পরিবেশ এব “ঢাকা নর্দান সিটি কলেজ” নিঃসন্দেহে প্রতিটি শিক্ষার্থীর জন্য সেই উপযুক্ত পরিবেশ নিশ্চিত করে । আমরা শুধু প্রাতিষ্ঠানিক রেজাল্টের উপরেই গুরুত্বারোপ করি না, একজন শিক্ষার্থীকে আচার-আচরণ, সময়ানুবর্তিতা, নিয়মানুবর্তিতা ও শৃঙ্খলাবোধ সবকিছু অনুশীলনের মাধ্যমে একজন পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলি । জনাব ইসফাত জাহান, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত), ঢাকা নর্দান সিটি কলেজ

একনজরে ঢাকা নর্দান সিটি কলেজ

এ পৃথিবীতে মানুষের মাঝে যারা কুসংস্কারের বৃত্তে আবদ্ধ, পংকিল পথ যাদের একমাত্র দিশা, অন্ধকারাচ্ছন্ন জীবন যাদের নিত্যসঙ্গী , চাল-চলন জীবন যাত্রায় জাহেলিয়াতের অঙ্গভঙ্গি , তাদের মাঝে আলোর পথ দেখাতে, মানবতার মাঝে কল্যাণের বার্তা ছড়িয়ে দিতে ১৯৯৫ সনে ঢাকার উত্তরায় এক মনোরাম পরিবেশে প্রতিষ্ঠিত হয়েছে “ঢাকা নর্দান সিটি কলেজ”।

বিংশ শতাব্দীতে ইউনেস্কোর এক পরিসংখ্যানে দেখা গেছে পৃথিবীর প্রায় ১০ কোটি মানুষ আজও নিরক্ষর। তথ্য ও প্রযুক্তি নির্ভর বিজ্ঞান যুগেও মানবজাতি শিক্ষার আলো থেকে বঞ্চিত। এ জন্য আমাদের সর্বাগ্রে প্রয়োজন নিরক্ষরতার বিরুদ্ধে সংগ্রাম। আর সেই সংগ্রামের অভিযাত্রায় আমরাও অংশগ্রহণ করেছি। John Milton বলেছেন, Education is the harmonious development body, mind and soul together. আজ জাতি, ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের মাঝে মানবিক মূল্যবোধের উত্তরণ, সাম্য, উদারতা, সৃজনশীল গুনাবলীর পরিস্ফুটন ও দক্ষ, যোগ্য, মেধাবী মানব সম্পদ গড়ে তুলতে আমাদের নিরলস প্রয়াস অব্যাহত রয়েছে।

আমরা মনে করি সুন্দর পাঠ পরিকল্পনা, নিয়মিত ক্লাস, জ্ঞানার্জনের স্পৃহা, সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা গ্রহণ, অধ্যবসায় ও সুন্দর দিক নির্দেশনা-ই ছাত্র/ছাত্রীদের কাংখিত লক্ষ্যে পৌছানোর উত্তম উপায়।এ জন্য ছাত্র-শিক্ষক, অভিভাবক ও সর্বস্তরের জনগণের সহযোগিতাই দিতে পারে পথ হারা জাতির আলোকবর্তিকা। পরম করুনাময় আল্লাহ আমাদের সহায় হোন।


স্বল্প খরচে মানসম্পন্ন শিক্ষা

Image
Card image cap

জনাব মো. আ. রাজ্জাক খান রানা

সভাপতি

বিসমিল্লাহির রাহমানির রাহিম। সকল প্রশংসা কেবল আল্লাহ্ তা’আলার জন্য। আল্লাহর প্রথম নির্দেশ হলো “পড়” তোমার প্রভুর নামে। শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষার মাধ্যমে ব্যক্তির জ্ঞান ও আচরণের কাঙ্খিত পরিবর্তন ঘটে। ঢাকার আধুনিক শহর উত্তরায় অবস্থিত “ঢাকা নর্দান সিটি কলেজ”, এটি ধুমপান ও রাজনীতিমুক্ত একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান। এই কলেজের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হচ্ছে এর শৃঙ্খলাবোধ । কলেজের সুদক্ষ শিক্ষকবৃন্দ প্রতিটি বিষয়ের পড়া শ্রেণিকক্ষেই সম্পন্ন করিয়ে দেন বিধায় আমাদের কোন শিক্ষার্থীকে আলাদাভাবে টিউশন নিতে হয় না । এই কলেজের একটি অন্যতম বৈশিষ্ট্য হলো শিক্ষাবর্ষের পুরো ২ (দুই) বছর জুড়ে ৭-৮ জন শিক্ষার্থীকে ১ (এক) জন গাইড শিক্ষকের তত্ত্বাবধানে রেখে বিশেষভাবে পরিচর্যা করা হয় । মূলত গাইড শিক্ষক তার অধীনে থাকা সকল শিক্ষার্থীদের একাডেমিক সমস্যা সমাধানের পাশাপাশি তাদের ব্যক্তিগত সমস্যা সমাধান করে শিক্ষার্থীর পড়ালেখায় মনোযোগ অক্ষুন্ন রাখতে সচেষ্ট থাকেন । এছাড়াও গাইড শিক্ষক সার্বক্ষণিকভাবে শিক্ষার্থীদের অভিভাবকদের সাথে যোগাযোগ বজায় রাখেন । “ঢাকা নর্দান সিটি কলেজ” এর একটি অন্যতম সাফল্য হলো এসএসসি-তে কম জিপিএ প্রাপ্ত সকল শিক্ষার্থীই অত্র কলেজ থেকে এইচএসসি-তে পূর্বের চেয়ে বেশি জিপিএ প্রাপ্ত হয়ে উত্তীর্ণ হয় এবং তাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ লাভ করে । “সন্তান আপনার, দায়িত্ব আমাদের”, আমরা শিক্ষার্থীদেরকে এমনভাবে গড়ে তুলতে চেষ্টা করি যাতে প্রতিটি শিক্ষার্থী তাদের স্ব স্ব লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হয় । জনাব মো এ.আর. খান রানা, সভাপতি, ঢাকা নর্দান সিটি কলেজ

News & Updates

  • 1

    বিদায় অনুষ্ঠান ও দোয়...

  • 1

    কৃতি শিক্ষার্থী সংবর...

  • 1

    মতবিনিময় সভা ২০২২-২০...

  • 1

    News

  • 1

    বিদায় সংবর্ধনা ও দোয়...

© 2022 All rights reserved by Dhaka Northern City College. Developed by Uttara Info Tech